সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণ ও বনানী কবরস্থানে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি প্রথমে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে রাষ্ট্রীয় অভিবাদন জানান। এ সময় তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন।