সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নুরের নামে অভিযোগ আমলে নেয়নি আদালত

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের নিয়ে ‌‘বিরূপ মন্তব্যের’ অভিযোগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নুরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগপত্র আমলে নেয়নি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর দিন ধার্য ছিল। সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ প্রতিবেদন আমলে নেয়ার মতো উপাদান না থাকায় নুরুল হক নুরকে অব্যাহতির আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন আদালতের বিশেষ কৌঁসুলি নজরুল ইসলাম শামীম। ‘বাদী আওয়ামী লীগের কেউ নন। সঙ্গীত শিল্পী পরিচয়ে তিনি মামলা করেছেন। তাছাড়া কোন ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি (নুর) বিরূপ মন্তব্য করেছেন তা স্পষ্ট হয়নি। আদালত অভিযোগ আমলে না নিয়ে তাকে অব্যাহতি দিয়েছেন।’

এ মামলায় সম্প্রতি নুরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এতে নুরকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

অভিযোগ অনুযায়ী, নুরুল হক নুর ২০২১ সালের ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দেন। এর মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করেন। এ ছাড়া দেশের সামগ্রিক আইনশৃঙ্খখলার অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা, বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করা ও অস্থিরতা সৃষ্টির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ওই বছরের ১৯ এপ্রিল সংগীতশিল্পী পরিচয় দিয়ে ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় নুরের বিরুদ্ধে এ মামলা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com