বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, আসন বিন্যাস সম্পন্ন

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার (৩০ এপ্রিল)। এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। দেশের সব কেন্দ্রে এর মধ্যেই পৌঁছে গেছে পরীক্ষার সরঞ্জাম। আর শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্ধারিত সময়ের দুই মাস পর শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পুনর্বিন্যাসকৃত সিলেবাস হলেও এবার পরীক্ষা হবে সব বিষয়েই। ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকছে ৩ ঘণ্টা। এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা বেড়েছে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্রসহ পরীক্ষার আনুষঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে আসন বিন্যাস। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

কারিগরি ও মাদ্রাসাসহ ১১টি শিক্ষা বোর্ডের সব প্রস্তুতির কথা জানিয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, এর মধ্যে সব কেন্দ্রে উত্তরপত্রসহ পরীক্ষার আনুষঙ্গিক সরঞ্জামাদি পৌঁছে গেছে। এবার প্রশ্নপত্র থানা থেকে বের করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষা বোর্ডের দাবি, প্রশ্ন প্রণয়ন থেকে বণ্টন প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি করবে। কেউ গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তপন কুমার সরকার।

এদিকে পরীক্ষা উপলক্ষে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। আর পরীক্ষা চলাকালে কেদ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com