বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাহজালালে ১ কেজি সোনাসহ আটক ১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি স্বর্ণসহ অলি আহাদ (৪৬) নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক অলি আহাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সোহাগপুর গ্রামের বাসিন্দা। জব্দ হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

এসব তথ্য নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ওই স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে অলি আহাদকে আমরা দীর্ঘ সময় নজরদারিতে রাখি। একসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি শুরু করি। একপর্যায়ে তিনি স্বীকার করেন, তার কাছে স্বর্ণের বার আছে।

তিনি আরও বলেন, এরপর ওই ব্যক্তির কাছে ৬ পিস গোল্ড বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম করে মোট ৬৯৬ গ্রাম এবং ৩৪০ গ্রাম স্বর্ণালংকার। সবমিলিয়ে তার কাছ থেকে মোট ১০৩৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com