সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

জেলার দরিদ্র কৃষক সাহেব আলীর ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সকাল সাড়ে ৯ টায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাদুল হাসান রাফির নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জেলার বুড়িচং উপজেলা নিমসার  এলাকার ওই কৃষকের ত্রিশ শতক জমির ধান কেটে দেন।
কৃষক সাহেব আলী বাসসকে বলেন, অর্থ সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি জানতে পেয়ে আজ সকাল থেকে তপ্ত রোদে ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তাদের জন্য দোয়া রইলো।
জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাদুল হাসান রাফি বাসসকে বলেন, যেকোনও প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা অসহায় মানুষের ধান কেটে দিচ্ছেন। তিনি আরও বলেন, করোনাভাইরাসের প্রকোপে ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। এবার বোরো ধান কেটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। আগামীতেও মানুষের সেবা করবে ছাত্রলীগ।
ধান কাটায় অংশগ্রহণ করেন কুমিল্লার দক্ষিণ জেলা ছাত্রলীগের জাহিদুল হাসান জাহিদ, মোঃ ইসমাইল, মাহমুদুল হাসান ভূইয়া মাহমুদ, রিয়াদ জাফর কাউসার, এমদাদুল হক মিলনসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মীরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com