বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নলডাঙ্গায় কালবৈশাখী ঝড় বৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি

কালবৈশাখী ঝড়ে নাটোরের নলডাঙ্গায় আম ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।রোববার শেষ বিকালের আধা ঘন্টা কালবৈশাখী ঝড়ে অধিকাংশ বাগানের আম পড়ে নষ্ট হয়েছে।আর হালতি বিলের অধিকাংশ বোরো ধান,ভুট্রা,মরিচ গাছ মাটিতে লুটে পড়েছে।এতে কষ্টের ফসল নিয়ে ব্যাপক ক্ষতির শষ্কায় করছে চাষীরা।উপজেলা কৃষি বিভাগ বলছে যেহেতু শিলাবৃষ্টি হয়নি কালবৈশাখী ঝড় হয়েছে সেক্ষেত্রে ক্ষতির পরিমান কম হয়েছে।

বাগানের আম ঝরে পড়ে নষ্ট হয়েছে ভুট্রার গাছ হেলে পড়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায় রোববার সন্ধ্যার আগে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অধিকাংশ বাগানের আম ঝরে পড়ে নষ্ট হয়েছে।অনেক এলাকার বিভিন্ন ছোট বড় গাছের ডাল ভেঙ্গে পড়েছে।কিছু টিনেরঘরের চালা উল্টে গেছে ও কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে।হালতি বিলের বোরো ধান,ভুট্রা,ও মরিচ গাছ মাটিতে লুটে পড়েছে।

সোনাপাতিল গ্রামের আম বাগান মালিক উজ্জল জামান পিন্টু বলেন,আমার ফসলি আমের বাগানের ব্যাপকহারে আম ঝরে পড়ে গেছে,আমগুলো গ্রামবাসি কুড়িয়ে নিয়ে গেছে।মাধনগর গ্রামের আমচাষী আনছার আলী দাবী করেন,আমার ৪ বিঘা জমির বাগানের বিভিন্ন জাতের আম ঝড়ে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হালতি বিলের ভুট্রা চাষী রাজু বলেন,আমার ১ বিঘা জমির অর্ধেক ভুট্রা গাছ মাটিতে পড়ে গেছে।এতে ভুট্রার ফলন নিয়ে শষ্কা রয়েছে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস বলেন, কালবৈশাখী ঝড় বৃষ্টিতে অধিকাংশ বাগানের আম পড়ে নষ্ট হয়েছে।হালতি বিলের ৯০ ভাগ বোরো ধান কর্তন হয়েছে।কর্তন হয়নি এমন ধান মাটিতে পড়ে গেছে।৩০ হেক্টর জমির ভুট্রা গাছ হেলে পড়েছে।এতে তেমন ক্ষতি হবে না।তবে ফসলের ক্ষয়ক্ষতির হিসাব চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com