বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাতক্ষীরা ৭ টন রাসানিক দ্রব্য মিশ্রিত আম জব্দ

সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্য মিশ্রিত অপরিপক্ক ৭ টনের একটি আমের বড় চালান ঢাকায় নেওয়ার সময় প্রশাসন অভিযান চালিয়ে তা আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনষ্ট করেছে।

রোববার রাতে দেবহাটা উপজেলার সখিপুর মোড় থেকে যৌথ অভিযান চালিয়ে ট্রাকভর্তি উক্ত বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর।

পরবর্তীতে জব্দকৃত আমগুলো সোমবার দুপুরে দেবহাটা ফুটবল মাঠে গাড়ীর চাকায় পিষ্ট করে তা বিনষ্ট করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বেশি মুনফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আমের একটি বড় চালান ঢাকায় নিয়ে যাচ্ছিল।

এ সময় ট্রাক ভর্তি ৩২৪ টি ক্যারেটে ৭টন রাসানিক দ্রব্য মিশ্রিত অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com