বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নাইক্ষংছড়িতে ৯৫ টি বার্মিজ গরু উদ্ধার

নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার বিভিন্ন স্থান হতে ১১বিজিবি ,পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে ৯৫টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সোমবার পহেলা মে ২০২৩ ইং বিকাল ৪টায় বিজিবি,পুলিশ এবং আনসারের সমন্বয়ে কক্সবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লার এর উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের হাজিরপাড়া, মৌলভীকাটা,বালুবাসা,ছোট জামছড়ি এবং বড় জামছড়ি এলাকা হতে ৮০টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও পৃথক অভিযানে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আরও ১৫টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি। সর্বমোট জব্দকৃত গরুর পরিমাণ ৯৫টি।

উল্লেখ্য,জানুযারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ১৫ (পনের) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

১১বিজিবির জোন কমান্ডার লে.কর্নেল মো.রেজাউল করিম বলেন,বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবির ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও খামারীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com