বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মানিকছড়িতে বিনা-২৫ ফসল কর্তন ও মাঠ দিবস পালিত

খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল প্রিমিয়াম কোয়ালিটির রোরো ধানের জাত বিনা-২৫ ধান এর সম্প্রসারণের লক্ষে ফসল কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র খাগড়াছড়ির আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলার বড়ইতলী বিলে উক্ত ফসল কর্তন ও মাঠ দিবস পালন করা হয়।

বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি জেলার বৈজ্ঞানিক কর্মকর্তা অং সিং হ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. হাছিনুর রহমান। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মেদ, উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অঞ্জন নাথসহ স্থানীয় প্রায় ৪০জন কৃষক উপস্থিত ছিলেন। এ বছর বিনা-২৫ চাষাবাদের জন্য অত্র বিলের ৫জন কৃষকে প্রনোদনার আওতায় ৫ কেজি বীজ ও সার প্রদান করা হয়। প্রথম বারের চাষেই সফলতা পেয়েছেন তারা। এসময় ফসল কর্তন ও মাঠ দিবসে বিনা-২৫ চাষাবাদের নানা সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com