সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্ক থাকার অনুরোধ রিটার্নিং কর্মকর্তার

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে প্রার্থীদের কাছে টাকা চাইছে একটি প্রতারক চক্র। এমন প্রতারক চক্রদের সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।

শনিবার রাত সাড়ে ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে সকল ভোটার, প্রতিষ্ঠান, সম্ভাব্য প্রার্থী, রাজনীতিবিদ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৫ মে ইডিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে যেসকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন সে সকল প্রার্থীদের মধ্য হতে ২/১ জন জানিয়েছেন যে, তাদেরকে কে বা কারা মোবাইলে ফোন করে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারদের নাম ভাঙ্গিয়ে অনৈতিক সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে বিকাশের মাধ্যমে অর্থ চেয়েছেন। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের দপ্তর কোন রকম অর্থ লেনদেনের সাথে সম্পৃক্ত নয়। এরকম মোবাইল ফোন কলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। যেকোন প্রকার অনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বা আর্থিক লেনদেনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সকল প্রার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যদি কোনরকম অনৈতিক সুবিধা চেয়ে কোন ব্যক্তি যেকোন মাধ্যমে যোগাযোগ করে তাহলে তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কর্মরত ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব মো মঞ্জুর হোসেন খান-কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com