সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বরিশাল সিটি কর্পোরেশনে কোন অনিয়ম ও দূর্নীতি থাকবেনা : খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি কর্পোরেশনে কোন অনিয়ম ও দূর্নীতি থাকবেনা। প্লান করতে লাগবেনা কোন ঘুষ। সমস্যার সমাধান হবে রাস্তা ও পানি নিস্কাশন ব্যবস্থার। এ নগরী হবে একটি নতুন বরিশাল। আর এজন্য নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

মহান মে দিবস উপলক্ষে গতকাল রোববার (০৭ মে) বিকেলে বরিশাল মহানগরীর ৭,৮ ও ৯ নং ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে মমতাজ মজিদুন্নেছা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এসব কথা বলেন। রেজাউল হক হারুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কৃষকলীগ কেন্দ্রীয় সহ সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com