সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশ নিতে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য আওয়ামী লীগের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় নানা পেশার মানুষের সঙ্গে হাজারো দলীয় নেতাকর্মী যোগ দিয়েছিলেন সেই সংবর্ধনা অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সেইসব খুনিদের জিয়া বিদেশে পাঠিয়ে দিয়েছিল। খালেদা জিয়া ফিরিয়ে এনে পররাষ্ট্র দপ্তরে চাকরি দেয়। ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে রশিদকে বিরোধী দলীয় নেতা বানায়, খুনিদের বারবার পুরস্কৃত করা। কী প্রমাণ করে?
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তারা আমাকে ভোট চোর বলে, আমি জিজ্ঞাসা করি ভোট চোর বলার অধিকার কি তোমাদের আছে? এরা স্বাধীনতার চেতনা, দেশের ভাবমূর্তি বিনষ্টকারী খুনিদের দল। জীবনে রাজনীতি করবে না মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে এসেছিল। বিএনপি হচ্ছে ভোট ডাকাতের দল।
জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট কি ছিল দেশের মানুষ জানে। সংবিধান ভঙ্গ করে একাধারে সেনাপ্রধান ও রাষ্ট্রপ্রধান বনে যায় জিয়া।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালের নির্বাচনে কোনো দল যখন সংখ্যাগরিষ্ঠতা পায়নি তখন রাষ্ট্রপতি সাহাবউদ্দিন আমাকে প্রস্তাব দেন, জামায়াত ও জাতীয় পার্টি আপনাকে সমর্থন দেবে আপনি সরকার গঠন করতে পারেন। আমি না করেছিলাম জামায়াত আর জাতীয় পার্টিকে নিয়ে আমি সরকার গঠন করব না। দেশের মানুষ আমাদের নির্বাচিত করলেই তবে সরকার গঠন করব।
আওয়ামী লীগ ভোট চুরি করে বা ক্ষমতা দখল করে রাষ্ট্র ক্ষমতায় আসেনি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে সরকারে থাকা অবস্থায় আমেরিকা আমাকে প্রস্তাব দিল গ্যাস বিক্রি করতে হবে। আমি জানিয়ে দিলাম দেশের চাহিদা পূরণ করে ৫০ বছরের রিজার্ভ রেখে তবেই আমরা গ্যাস বিক্রি করব। আপনারা আগে সার্ভে করুন কী পরিমাণ গ্যাস আমাদের মজুদ আছে। তারা সার্ভে করতে পাঠায়, প্রথমবার সার্ভের পরেই আর কথা বলে না। বললাম জনগণের সম্পদ আমি বিক্রি করতে পারি না।