বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাকিমপুরে দেশের প্রথম লোহ খনির দ্বিতীয় পাইলিং এর উদ্বোধন

দিনাজপুরের হাকিমপুরে আবিষ্কৃত দেশের প্রথম লোহ খনির জরিপের দ্বিতীয় পর্যায়ের পাইলিং এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের এমপি মো. শিবলী সাদিক।

বৃহস্পতিবার (১১ মে) উপজেলা খনি এলাকা আলীহাট ইউনিয়নে এ উপলক্ষ্যে ‘প্রিলিমিনারি স্টাডি ফর ডেভলোপমেন্ট অব আলীহাট আয়রন ও’র ডিপোজিট এ্যাক্ট হাকিমপুর, দিনাজপুর’ শীর্ষক জরিপ কাজের পরিদর্শন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের এমপি মো. শিবলী সাদিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাকিমপুর ইউএনও মোহাম্মদ নূর-এ-আলম, খনিটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বড়পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানী লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সরকার, হাকিমপুর উপজেলা ভাইস্ চেয়ারম্যান মো. শাহিনুর রেজা শাহীন, আলীহাট ইউ, পি চেয়ারম্যান মো. আবু সুফিয়ান, আ.লীগ আলীহাট ইউনিয়ন শাখা সভাপতি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বড় পুকুরিয়া কোল্ড মাইনিং কোম্পানি লি. এর মহাব্যবস্থাক (প্রশাসন) মো. সানাউল্লাহ।

খনি প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ৫ বর্গকিলোমিটার আয়তনে খনিটিতে গত ২০১২ সাল হতে এর জরিপ কাজ শুরু করা হয়। খনিটিতে যে পরিমাণ লোহ মজুদ রয়েছে, তা দিয়ে দেশের ৩০ বছরের চাহিদা পূরণ করা সম্ভব হবে। খনিটিতে লোহর পাশাপাশি অতন্ত মূল্যবান কপার, ক্রোনিয়াম ও নিকেলের সন্ধ্যানও মিলেছে।

খনিটির উৎপাদন শুরু করতে আরো অন্তত ১৫/২০ বছর সময় লেগে যাবে। আর এটি ভারতীয় কোম্পানি সাউথ-ওয়েস্ট পিনাকেল এক্সপোলোরোশন লিঃ-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com