বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফুলবাড়ীয়ায় এলজিইডির ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সরকারি প্রতিশ্রুতি সর্ম্পকিত ক‌মি‌টির সভাপ‌তি ও ফুলবাড়িয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এডভোকেট।

বৃহস্পতিবার (১১ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বিকেলে পলাশী হাটা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

উন্নয়ন প্রকল্প সমূহের মধ্যে রয়েছে- এলজিইডির অর্থায়নে ফুলবাড়ীয়া থেকে হাটকালির বাজার ৯.৩ কিলোমিটার জিসি সড়ক ৬ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে পূনর্বাসন, কেশরগঞ্জ থেকে মধুপুর ৯.৪৪ কিলোমিটার জিসি সড়ক ৪ কোটি ৮৪ লাখ টাকা ব্যায়ে পূনর্বাসন ও ফুলবাড়ীয়া থেকে গারোহাট ভায়া কেশরগঞ্জ ১৪ কিলোমিটার সড়ক ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যায়ে পূনর্বাসন উন্নয়ন।

উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ফারজানা শারমিন বিউটি, ফুলবাড়িয়া উপজেলা প্রকৌশলী মাহবুব মোর্শেদ, রাধা কানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার ও দেওখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশি সহ আরও অনেকে।

এসময় সংসদ সদস্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এডভোকেট বলেন, ‘দেশের উন্নয়ন ধরে রাখতে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় রাখতে হবে। বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের পাশাপাশি গ্রামেও ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন। তারই সুফল আপনার ভোগ করছেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে আগামী ২০৩১ সালে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ এবং ২০৪১ সালে হবে সমৃদ্ধ বাংলাদেশ ‘।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com