মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘূর্ণিঝড় মোখা: লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৫ সাইক্লোন সেন্টার, ৬৪ মেডিকেল টিম

ঘূর্ণিঝড় মোখার ক্ষতি মোকাবেলা লক্ষ্মীপুরে ১৮৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হবে। এছাড়া ৬৪ টি মেডিকেল টিমও গঠন করার হচ্ছে। দূর্যোগকালীন ত্রাণ তহবিলে ৮ লাখ ১২ হাজার টাকা ও ৪২০ মেট্টিক টন চাল রয়েছে। একটি জরুরী দূর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ ও হেল্পলাইন নাম্বার চালু করা হবে।

এছাড়া সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দূর্যোগকালীন কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দূর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ দূর্যোগ ব্যবস্থাপনা কমটির প্রস্তুতি সভায় এসব তথ্য জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেনসহ সরকারী বলেন বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলার সদর, রামগতি, কমলনগর ও রায়পুর উপজেলা মেঘনা নদীর উপকূলবর্তী এলাকা। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় পরিণত হয়েছে। বন্দর এলাকাগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে লক্ষ্মীপুরে কোন সতর্কতা সংকেত দেখাতে এখনো নির্দেশনা দেওয়া হয়নি।

আজ শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতির অগ্রগতির একটু সভা জেলা প্রশাসন কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানান লক্ষ্মীপুর ডিআরও ইউনুছ মিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com