বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পদ্মা সেতুতে ৩২১ দিনে ৭০২ কোটি টাকা টোল আদায়

উদ্বোধনের পর থেকে ১২ মে পর্যন্ত পদ্মা সেতু থেকে ৭০২ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (পদ্মা সেতু সাইট অফিস) আমিরুল হায়দার চৌধুরী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতরের আগে অন্যান্য যানবাহনের পাশাপাশি ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

সেতু কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতুতে শুরু হয় যানবাহন চলাচল। ২৬ জুন থেকে শুক্রবার (১২ মে) সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হয়েছে জানিয়ে আমিরুল হায়দার চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, শিগগিরই পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় শুরু হবে। যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়।

এছাড়াও এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে প্রায় অর্ধ লক্ষাধিকের বেশি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com