বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
গাজীপুর কালিয়াকৈরের মৌচাক আইস মার্কেট এলাকায় একটি কারখানার গাছে এক রশিতে ফাঁস দেয়া দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৯ টায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন,জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ (২৩ ) ও তার বন্ধু একই এলাকার খয়রদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে মোঃ আদিল শাহ ওরফে জসিম মনির (২৩)। নিহতরা দুজনে দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় জিনিস জুতার ফ্যাক্টরিতে চাকরি করতো।
সহকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, তারা দুইজন ওই কারখানায় চাকরি করতেন। তারা সবসময় একসাথে চলাচল করতেন। তারা ভালো বন্ধু ছিল। মঙ্গলবার সকাল ৬ টার দিকে উপজেলার মৌচাকের আইস মার্কেট এলাকায় জেনিস কারখানার বাগানে গাছের সাথে একই রশি দ্বারা গলায় ফাঁস নেওয়া অবস্থায় দুই যুবকের মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হবে। সবার সাথে কথা বলে সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।