বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, আমদানির অনুমতির অপেক্ষায় ব্যবসায়ীরা

খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজের দাম নিয়ে আবারও অস্থিরতা তৈরি হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে—এমন খবরে গত দুই দিনেই দাম ১০ টাকা কমে কেজিতে ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছিল। গতকাল মঙ্গলবার সকাল থেকে কোনো কারণ ছাড়াই আবারও বেড়ে প্রতি কেজি ৬২-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

ঘূর্ণিঝড় মোখার আগ পর্যন্ত দাম বাড়তে বাড়তে পাইকারিতেই কেজি ৬৫ থেকে ৭০ টাকা বিক্রি হয়েছিল। আর খুচরায় সেই পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৭৫ টাকায়। পেঁয়াজ আমদানির খবরে বাজারে দাম দ্রুত কমার কথা, কিন্তু সেটি না হয়ে উল্টো দাম বেড়েছে। এ জন্য অবশ্য আমদানিকারকদের একটি চক্রই দায়ী। তাঁরা চাইছেন, সংকট প্রকট আকার দেখাতে পারলে দ্রুত আমদানির অনুমতি মিলবে। এখন সেই অপেক্ষায় আছেন ভারতের সঙ্গে স্থলবন্দরকেন্দ্রিক আমদানিকারকরা।

আমদানিকারকরা চাইছেন, বাজারে অস্থিরতা বাড়িয়ে দিয়ে দ্রুত অনুমতি নিতে। আর দেশের আড়তদার, পাইকারি হাটের ব্যবসায়ীরাও চান আরো কিছুদিন এভাবে চললে মুনাফাটা বেশি দিন ভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com