বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গোবিন্দগঞ্জে আগুনে পুড়ল ১২শ’ মণ ধান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিল্পাঞ্চলখ্যাত মহিমাগঞ্জের একটি চাউলকলের গুদামঘরে আগুন লেগে ১২ শ’ মণ ধান পুড়ে গেছে। গত বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে গুদামের কয়েকটি কক্ষে রক্ষিত ধান ছাড়াও চাউলকলের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন চাউলকলের মালিক।

জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জের গোপালপুর এলাকার সততা চাউলকলের মূল গুদামের বাইরে অস্থায়ী কয়েকটি ঘরে চলতি মৌসুমে চাউল উৎপাদনের জন্য অতিরিক্ত ১ হাজার ২শ’ মণ ধান মজুদ ছিল। গত বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে একটি গুদামে আগুন ধরে যায়। এ সময় শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেস্টা করেন। পরে বগুড়া জেলার সোনাতলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকটি কক্ষে রক্ষিত ১২শ’ মণ ধানসহ চাউলকলের বিভিন্ন মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সততা চাউলকলের মালিক তহমিনা বেগম।

সোনাতলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রউফ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com