বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৩১ মে থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রো, শুক্রবার বন্ধ

মেট্রো রেল চলাচলের সময়সীমা আরো ছয় ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচির হিসাবে এখন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো রেল চলবে। আগামী ৩১ মে থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর হবে। উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে মেট্রো রেল বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। যদিও শুরুতে এই পথে ট্রেন চলত দুপুর ১২টা পর্যন্ত। পর্যায়ক্রমে মেট্রো ট্রেন চলাচলের সময় বাড়ানো হচ্ছে। আগামী জুলাইয়ে রাত ১২টা পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে আগামী ৩১ মে থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো রেল।

মেট্রো রেল পরিচালনাকারী সরকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যাবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এসব তথ্য জানান। আজ বৃহস্পতিবার ডিএমটিসিএলের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আনুসাঙ্গিক কার্যক্রমের জন্য শুক্রবার বন্ধ থাকবে। এদিকে ঈদুল ফিতরের দিন মেট্রো রেল চালু থাকলেও আসন্ন ঈদুল আযহায় মেট্রো চলাচল বন্ধ থাকবে।

গত বছরের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার চালু করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com