মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘আল মাদ্রাসাতুল ইসলামিয়া মিফতাহুল কোরআন’ মধ্য বোয়ালখালী পশ্চিম পাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা করেছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘লাব্বাইক জনকল্যাণ ফাউন্ডেশন’।
১৮ মে (বৃহস্পতিবার) দুপুরে মধ্য বোয়ালখালী পশ্চিম পাড়া (আশ্রম) এলাকায় ‘আল মাদ্রাসাতুল ইসলামিয়া মিফতাহুল কোরআন’ মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, লাব্বাইক জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. রাসেল শিকদার, সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম সোহাগ, মসজিদ কমিটির সভাপতি মো. আবদুর জব্বার গাজী প্রমূখ।
এসময় লাব্বাইক জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ পেয়ে আনন্দিত হোন মাদ্রাসার শিক্ষার্থীরা।