সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে সব বন্ধুপ্রতীম দেশকে রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে আন্তরিক হতে হবে।
তিনি বলেন, ‘আমরা সবসময় আশাবাদী যে রোহিঙ্গা সংকটের সমাধান হবে.. তবে এটি সমাধানের জন্য আমাদের মিয়ানমার সরকারের আন্তরিকতা, আমাদের সব বন্ধু রাষ্ট্রের রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন… তাদের আন্তরিকতা না থাকলে এর সমাধান হবে না।’
রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটস ওয়ার্ল্ড পাবলিকেশন নামে একটি ম্যাগাজিন আয়োজিত ‘রোহিঙ্গা রিপাট্রিয়েশন: এ পাথওয়ে টু পিস, স্টাবিলিটি অ্যান্ড হার্মনি ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মোমেন মিয়ানমারে বিপুল বিনিয়োগকারী দেশগুলোকে নিজেদের স্বার্থে এবং তাদের বিনিয়োগ রক্ষায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, অনেক দেশ বঙ্গোপসাগর অঞ্চলে আগ্রহ দেখিয়েছে এবং তারা এখানে বিনিয়োগ করেছে এবং বাণিজ্য বাড়িয়েছে।
তিনি বলেন, ‘এই (রোহিঙ্গা) সমস্যার সমাধান না হলে, সন্ত্রাসী কর্মকা- (রোহিঙ্গাদের দ্বারা সংঘটিত) হলে এই বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগ টিকিয়ে রাখতে এই অঞ্চলে শান্তি প্রয়োজন।’
লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান (অব.) সেমিনারটি পরিচালনা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
অন্যদের মধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রকাশনার নির্বাহী উপদেষ্টা আবুল হাসান চৌধুরী, প্রকাশনার নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম, গ্যারেথ জন ইভান্স, অধ্যাপক মাইকেল ডব্লিউ চার্নি, মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী (অব.) বক্তব্য রাখেন। .

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com