বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পেঁয়াজের দাম কোন দেশে কত?

বিশ্ববাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও দেশের বাজারে উল্টো চিত্র। কৃষক পর্যায়ে সংরক্ষণ এবং আমদানি না হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের কেজি শতক ছুঁই ছুঁই। এমন পরিস্থিতিতে দ্রুত পেঁয়াজ আমদানির কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।কমোডিটি অনলাইনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গতকাল ভারতের কলকাতায় প্রতি কেজি পেঁয়াজ ১৯ টাকা এবং দিল্লিতে ৩২ টাকা, পাকিস্তানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩২ টাকায়।

গতকাল রাজধানীর বাজারগুলোয় প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হলেও এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৫৫ থেকে ৬০ টাকায়।ফিন্যানশিয়াল এক্সপ্রেসের সাবেক সাংবাদিক ও দিল্লির বাসিন্দা সুরাইয়া সারথি রায় গতকাল শনিবার কালের কণ্ঠকে বলেন, দিল্লিতে পেঁয়াজের বাজার স্বাভাবিক।

এদিকে পাকিস্তানের লাহোরের বাসিন্দা সার্ক চেম্বারের প্রতিষ্ঠাতা মহাসচিব রাষ্ট্রদূত রহমত উল্ল্যা জাবেদ কালের কণ্ঠকে বলেন, লাহোরে শনিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫ পাকিস্তানি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় ৩২ টাকা।শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী নারায়ণ সাহা জানান, গতকাল পাইকারিতে দেশি পেঁয়াজ মানভেদে ৬৫ থেকে ৬৮ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

তিনি আরো বলেন, সরকার দ্রুত পেঁয়াজ আমদানির অনুমোদন দিলে কেজিতে ২৫-৩০ টাকা কমে যাবে। দেশের স্থানীয় বাজারে প্রতি মণ (৪০ কেজি) পেঁয়াজ বর্তমানে দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যানুসারে বছরে দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে প্রায় ২৫ লাখ টন।
দুই-এক দিনের মধ্যে সরকার পেঁয়াজ আমদানি করবে—বাণিজ্যমন্ত্রীবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘পেঁয়াজের দাম আবারও বেড়ে গেছে, সেটা আমি জানি। কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাম স্বাভাবিক রাখা হবে। আর দুই-এক দিনের মধ্যে সরকার পেঁয়াজ আমদানি শুরু করবে।’

গতকাল শনিবার সকালে রংপুর নগরের শালবন সেন্ট্রাল রোড়ে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশে যেন পেঁয়াজের দাম স্বাভাবিক থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com