বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাকিব-বুবলী দ্বন্দ্বে খোশ মেজাজে অপু

শাকিব খান-বুবলী দ্বন্দ্ব এখন চরমে। একে-অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে। শাকিব-বুবলীর এমন অস্থির পরিবেশে বেশ খোশ মেজাজে আছেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বিচ্ছেদের পর পর শাকিব খানকে নিয়ে অনেক ধরনের কথাই বলতে শোনা গেছে অপু বিশ্বাসকে। তবে এখন পরিস্থিতি বদলেছে। বদলেছেন অপু ও শাকিবও। তাই তো শাকিবের প্রশংসায় পঞ্চমুখ থাকেন অপু। ক্যামেরার সামনে সুযোগ পেলেই নিজের চেয়ে বেশি বলেন শাকিবকে নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার জানালেন পুত্র জয়কে নিয়ে তার চেয়ে বেশি চিন্তা শাকিবের। এ প্রসঙ্গে সম্প্রতি অপু বলেন, সত্যি কথা বলতে আমার এখন কোনো টেনশন নেই। কারণ হচ্ছে জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে, জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ।

তিনি আরও বলেন, তবে আগে আমার টেনশন হতো, যখন ওর বাবা ছেলের কোনো খোঁজখবর নিত না। ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে।

শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ই এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।

এদিকে সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে অপুর। মুক্তির অপেক্ষায় আছে তার একাধিক চলচ্চিত্র। আসছে ঈদে মুক্তির তালিকায় রয়েছে তার ‘লালশাড়ি’ সিনেমা। সরকারি অনুদানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন অপু। সিনেমার নায়িকাও তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। গত রোজার ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি ফ্লপের তালিকায় জায়গা করে নেয়। এতে তার নায়ক জয় চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com