বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ‘আন্তরিক প্রচেষ্টার’ প্রশংসা করেছেন মোমেন

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের জন্য “আন্তরিক প্রচেষ্টা” চালানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
আজ রোববার রাজধানীতে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে তার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মোমেন বলেন, রোহিঙ্গাদের উন্নত জীবন ও ভবিষ্যৎ কেবল তাদের নিজের দেশেই নিশ্চিত করা যেতে পারে এবং মিয়ানমারে তাদের ঘরে ফিরে যাওয়া শুরু করাই তাদের জন্য ভালো।
তিনি বলেন, “রোহিঙ্গাদের জন্য, উন্নত ভবিষ্যত কেবল মিয়ানমারেই সম্ভব, বাংলাদেশে নয়। আস্থা তৈরির ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা মিয়ানমারে ফিরতে শুরু করলে ভালো হয়।”
মোমেন বলেন, চীন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রয়াসে সহায়তা করছে। তিনি আরও বলেন, “ত্রিপক্ষীয় প্রচেষ্টা রয়েছে। আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন দেখা।”
রোহিঙ্গারা কবে থেকে মিয়ানমারে ফিরতে শুরু করবে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট কোনো তারিখ সম্পর্কে তার কোনো ধারণা নেই।
চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী রোববার মোমেনের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক পরিবর্তনের ভূয়সী প্রশংসা করেছেন।
মোমেন বলেন, “চীনের ভাইস মিনিস্টার পদ্মা সেতু পরিদর্শন করেছেন। তিনি স্বীকার করেছেন যে, বাংলাদেশ গত ১০ বছরে এমন কিছু সম্ভব করেছে যা অসম্ভব বলে মনে হচ্ছিল।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com