বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সব ছাপিয়ে রাজের স্ক্যান্ডাল ভাইরাল

আবারও পরীর সংসারে ঝামেলা শুরু হয়েছে। অল্প কিছু দিন আগে বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের সম্পর্ক নিয়ে জটিল অবস্থার সৃষ্টি হয়। তারপর দুই পক্ষের সমঝোতার পর কিছুদিন ভালো থাকে সব কিছু। কিন্তু গত মঙ্গলবার মধ্যরাতে রাজের আইডি থেকে কিছু ভিডিও ফাঁস হয়ে পড়ে যা রীতিমত ভাইরাল হয়ে যায় এবং সর্বত্র সমালোচনার ঝল তুলে।

এদিকে শরিফুল রাজের সঙ্গে সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির স্ক্যান্ডাল ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যম সরগরম। তবে নায়িকা সুনেরাহর অভিযোগ, রাজের স্ত্রী পরীমণিই ভিডিও ও ছবিগুলো প্রকাশ করেছেন। এবার পাল্টা অভিযোগ পরীমণির। সংবাধ্যমকে তিনি জানালেন, রাজ ১০ দিন ধরে তার সঙ্গে থাকছে না। থাকছে সুনেরাহর সঙ্গে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জামাই রাজ তো গেল ১০ দিন ধরে আমার সঙ্গেই থাকে না। থাকে ওই মেয়ের সঙ্গে। রাজ তো আমার কাছেই নেই, ওর ফোন আমার কাছে আসবে কই থেকে।’

পরীমণি আরও বলেন, ‘এই মেয়ে কী চায়, বেয়াদব। এত নিচু কাজ কেন করতে যাব আমি। ওর নাকি এত বেস্ট ফ্রেন্ড, তাহলে বিযের পর কেন যোগাযোগ রাখেনি। হঠাৎ করে এখন আবার আমার জামাইকে কেড়ে নিচ্ছে কেন। এখন তো আমার তাই মনে হচ্ছে। সব নাটের গুরু এই মেয়ে। না হলে ভোররাতে স্ট্যাটাস দিয়ে দিলো, ১০-১৫ মিনিটের মাথায় সেটা ডিলিটও হয়ে গেল।’

সবশেষে পরী বলেন, ‘এগুলো কোনো প্ল্যান না মনে করছেন। এই মেয়েসহ একটা চক্র কাজ করছে আমার সংসার ভাঙার জন্য। আমি কি আইডি চালাই? শুধু শুধু কেউ যদি আমার দিকে আঙুল তোলে আমি কিন্তু মামলা দিয়ে দেব। কেউ যেন প্রমাণ না নিয়ে আমার সঙ্গে কথা না বলে। সুনেরাহ মেয়েটা আমার নামে বলছে, ওর তো কোনো রাইটই নেই এসব বলার।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com