বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সুদানে যুদ্ধবিরতির মেয়াদ ৫ দিন বাড়লো

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সোমবার রাতে বলেছে, সুদানে যুদ্ধরত পক্ষগুলোর দ্বারা বারবার লঙ্ঘিত একটি মানবিক যুদ্ধবিরতির মেয়াদ পাঁচ দিন বাড়ানো হয়েছে। খবর এএফপি’র।
যৌথ এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারীরা ‘সুদানের সশস্ত্র বাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্স কর্তৃক ২০২৩ সালের ২০ মে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পাঁচ দিন মেয়াদ বাড়ানোর চুক্তিকে স্বাগত জানিয়েছে।’
এক দিন আগে মধ্যস্থতাকারীরা বলেছিলেন, এক্ষেত্রে উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা, নিরাপদ করিডোর দিয়ে ত্রাণ ও অন্যান্য সামগ্রী সরবরাহ এবং প্রয়োজনীয় পরিষেবা পুন:প্রতিষ্ঠার সুযোগ দেওয়ার ক্ষেত্রে যুদ্ধবিরতির লক্ষ্যগুলো উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্থ হয়।
তারা আরো জানায়, সেনাবাহিনী এবং আধা-সামরিক আরএসএফ উভয়ের মধ্যে চরম উত্তেজনার ভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে।
প্রাথমিকভাবে করা এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার স্বল্প সময় আগে ওয়াশিংটন এবং রিয়াদ মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়।
জাতিসংঘ জানায়, সুদানের প্রায় আড়াই কোটি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজন। এ সংখ্যা সুদানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com