বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সমালোচনায় তানজিন তিশা

ছোটপর্দার এ সময়ের ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার দিবাগত রাতে ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ছড়ায় ভিডিওটি। সেই ভিডিওতে তাকে একটি লিফটের মধ্যে ‘বেসামাল’ অবস্থায় দেখা যায়। এ সময় তাকে আপত্তিকর ভাষায় কিছু বলতে শোনা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই চরম সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। প্রিয় তারকাকে ‘বেসামাল’ অবস্থায় দেখে ভক্তরাও যেন বেশ কষ্ট পেয়েছেন, হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্যও ছুড়েছেন। তবে এই ভিডিও ফাঁসের পর এখন পর্যন্ত মুখ খুলেননি তিশা। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে।

অপর এক ভিডিওতে দেখা যায়, ব্রিজের ওপর মধ্যরাতে বসে আছেন তারা। এ সময় অশ্লীল ভাষায় পরস্পরের সঙ্গে রসিকতা করছেন। অন্য এক ভিডিওতে রাজ-সুনেরাহকে দেখা গেছে বারে। আরেক ভিডিওতে মধ্যরাতে ফাঁকা রাস্তায় মাতলামি করতে দেখা গেছে দু’জনকে। তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল, দু’জনের কেউই স্বাভাবিক অবস্থায় ছিলেন না। আরেকটি ভিডিওতে ধরা পড়েন তানজিন তিশা। লিফটের ভেতরে রাজের ক্যামেরায় মদ্যপ অবস্থায় নাচতে দেখা গেছে তাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com