বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাকিব দুর্দান্ত হেল্পফুল : ইধিকা

ওপার বাংলার জনপ্রিয় টিভি তারকা ইধিকা পাল বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বেশ প্রসংশা করলেন। তার ভাষায় শাকিব খান বেশ ভালো মানুষ ও সহকর্মীদের প্রতি যত্নশীল। দুর্দান্ত হেল্পফুল কো-অ্যাক্টর

বর্তমানে সুপারস্টার শাকিব খানের যত ব্যস্ততা ঈদে মুক্তিপ্রতিক্ষীত ‘প্রিয়তমা’ নিয়ে। এরইমধ্যে ছবিটির সিংহভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। এবার শাকিবের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা ব্যক্ত করলেন ছবিটির নায়িকা ইধিকা পাল। এক সাক্ষাৎকারে জানালেন, শাকিব খুব বিনয়ী।

শাকিব প্রসঙ্গে ইধিকা বলেন, ‘শাকিব খান যেহেতু এ দেশের বড় স্টার আমি ভেবেছিলাম সে ফ্রেন্ডলি কম হবে এবং একটা মুড নিয়ে থাকবে। হয়তো সেভাবে কথা বলতে চাইবে না। কিন্তু বিশ্বাস করুন আমি দেখলাম সে খুবই বিনয়ী, দুর্দান্ত হেল্পফুল কো-অ্যাক্টর।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘শুরুতে নার্ভাস থাকলেও শুটিং করে প্রাণ ভরে গেছে। কোনো চাপ অনুভব করছি না। বরং ‘প্রিয়তমা’র জার্নি দারুণভাবে উপভোগ করছি।’

ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে ইধিকা বলেন, ‘প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। তিনি কলকাতায় একাধিক ছবি করেছেন। তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল।’

তিনি আরও বলেন, ‘শাকিবের সঙ্গে নতুন পরিবেশে কাজ করব- এটা ভেবে শুরুতে নার্ভাস ও মানসিক চাপে ছিলাম। কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাই ডিয়ার বিহ্যাভ ও টেককেয়ার করেছে, আমি জাস্ট মুগ্ধ হয়েছি।’

জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।

‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ। ছবির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com