বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
২০ মে থেকেই নায়ক শরীফুল রাজ পরীমণির সঙ্গে বাসায় থাকছেন না। পরীমনি কিংবা ছেলেরও কোনো খোঁজ খবর নিচ্ছেন না। তিনি এখন তার এক বন্ধুর বাসায় থাকছেন। তবে পরীমণির অভিযোগ তিনি এক নায়িকার বাসায় থাকছেন। এদিকে রাজ গণমাধ্যমকে বলে দিয়েছেন তিনি আর পরীমণির সঙ্গে থাকবেন না। মানে তাদের মধ্যে সেপারেশনে হয়ে গেছে। দ্বিতীয়বার পরীকে নিয়ে ভাবতে চান না। তবে তিনি তার ছেলের মঙ্গলকামনা করেন।
সম্প্রতি নায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা সুনহেরার ভিডিও ফাঁস নিয়ে পরীমণি ও রাজের সংসারে দেখা দিয়েছে ফাটল। পরীমণি জানিয়েছেন তিনি বিচ্ছেদ চান। এবার রাজও জানিয়ে দিলেন তার সিদ্ধান্তের কথা। বললেন, এ নিয়ে তিনি আর দ্বিতীয়বার ভাবতে চান না।
রোববার (৪ জুন) রাজ একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসে জানিয়েছেন তিনি আর পরীমণি সেপারেশনে আছেন। এ বিষয়ে তিনি আর দ্বিতীয়বার ভাবতে চান না।
রাজ তাদের বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, আমরা আলাদা হলেও আমাদের বেবির টেককেয়ার আমরা দুইজনই করবো।
তিনি বলেন, আমি গত ২০ মে বাসা থেকে বের হয়ে গিয়েছি এটা সত্যি। কিন্তু কোনো মেয়ের সাথে থাকবো বলে বাসা থেকে বের হইনি। আমার মনে হয়েছে এই সময়টাতে আমার নিজেকে টেক কেয়ার করা প্রয়োজন। সেটা কাজের ক্ষেত্রে হোক বা যেকোনো দিক থেকে। আমি যখন বাসা থেকে বের হয়ে যাই তখন সেখানে গিয়াস উদ্দিন সেলিম ও তার স্ত্রী সেখানে ছিলেন। পরীও সবজানে।