মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

পুলিশের আট কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি (গ্রেড-৩) হয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের একজন, ১৮তম ব্যাচের দুজন এবং ২০তম ব্যাচের পাঁচজন কর্মকর্তা আছেন।

এ তথ্য জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊধ্বর্তন নিয়োগ শাখার উপসচিব আলমগীর কবির সাক্ষরিত এক আদেশে।

ওই আদেশে বলা হয়েছে, সুপিরিয়ার সিলেকশন বোর্ডের ২১ মে তারিখের সভার (২০২৩ সালের ১৪তম সভা) সুপারিশ প্রধানমন্ত্রী ১০ জুন সদয় অনুমোদন করেছেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রেলওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. শাহ আলম হলেন ১২ তম ব্যাচের । ১৮ তম ব্যাচ থেকে যারা পদোন্নতি পেয়েছেন তারা হলেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) রখফার সুলতানা খানম।

এছাড়া, ২০ তম ব্যাচ থেকে যারা ডিআইজি হয়েছেন তারা হলেন, সিআইডির শ্যামল কুমার নাথ, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com