মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিখোঁজ সেই ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কুষ্টিয়ারকুমারখালী উপজেলায় গড়াই নদীতে নিখোঁজ হওয়ার ৪৪ ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদের (২৩) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দক্ষিণে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে সোমবার (১২ জুন) বিকাল পৌনে ৪টার দিকে কুমারখালী উপজেলার লাহিনীপাড়ার গড়াই রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।

তানভীর বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তারা বাবা আব্দুল মালেক বরগুনা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক।

১৪ জুন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি যায়যায়দিনকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস সহকারী পরিচলক মো. জানে আলম।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে যান কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়া বাড়িতে।

এরপর বিকেলে কুষ্টিয়ার কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদে রেল সেতুর নিচে নামেন ওই তিন বন্ধু। তারা সাঁতরে গড়াই নদ পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর পানির স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে কুষ্টিয়ার কুমারখালী, কুষ্টিয়া ও খুলনা ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজের ৪৪ ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com