মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইাটাহাটা এলাকায় আগুন লেগে ঝুট গুদাম পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ তাশাররফ হোসেন জানান, ইাটাহাটা এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে জাহাঙ্গীর আলমের ঝুট গুদামে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে জয়দেবপুর ও সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি ভাবে নেভায়। আগুনের ঝুট গুদাম ও ওয়েস্টেজ মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।