মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাতিসংঘ রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে: ইউএনএইচসিআর

জাতিসংঘও রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে। তবে মিয়ানমারে এখনো তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি বলে মনে করে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে, মঙ্গলবার সকালে এসব কথা বলেন, সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও।

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে, রোহিঙ্গাদের নিয়ে যৌথভাবে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ইউএনএইচসিআর এবং মুক্তিযুদ্ধ জাদুঘর। এতে ১৯জন রোহিঙ্গা ফটোগ্রাফারের তোলা ছবিতে, কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা জনগোষ্ঠীটির জীবনচিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইয়োহানেস ভন ডার ক্লাও আরও বলেন, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসন।

জন্মভূমিতে ফিরে যাওয়া তাদের অধিকার। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও তাগিদ দেন তিনি। উদ্বেগ প্রকাশ করেন রোহিঙ্গাদের তহবিল ঘাটতি নিয়ে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালোভাবে এগিয়ে আসার আহ্বান জানান সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি।

ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, প্রত্যাবাসনের পাইলট প্রকল্পের আওতায় যারা ফিরে যেতে আগ্রহী তাদের স্বেচ্ছায় সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। আমরা শুধু বলতে চাই মিয়ানমারের রাখাইনে এখনও রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়টি মনে রাখতে হবে। রোহিঙ্গাদের তহবিলের ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালোভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com