মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্ত্রীকে চাপা দেওয়া মিনিবাস ধরতে গিয়ে প্রাণ গেল স্বামীর

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গৃহবধূ তাহেরা খাতুনকে (৪০) একটি মিনিবাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় ধরতে গেলে মিনিবাসের হেলপার স্বামী শহিদুল্লাহ মিয়াকে (৫০) ধাক্কা দিয়ে ফেলে দিলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

শুক্রবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মিনিবাসটিকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটানায় চালকের সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ।

নিহত শহিদুল্লাহ মিয়া তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আবদুল কাদের ছেলে। শহীদুল্লাহ একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

এদিকে আহত তাহেরা খাতুনকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলছে।

হাইওয়ে মিনি পরিবহনের সহকারী হৃদয় আহম্মেদ (২০) গ্রেপ্তার হলেও চালক পালিয়ে গেছে।

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, হাইওয়ে মিনি পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস সড়ক পার হওয়ার সময় তাহেরা খাতুনকে চাপা দেয়। পরে দৌঁড়ে চলন্ত বাসটিতে ওঠার চেষ্টা করেন স্বামী শহিদুল্লাহ। এ সময় পড়ে ওই মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেছে। চালকের সহকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com