বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাকিবের চমক ‌‘কোরবানি-কোরবানি’

বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’ আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে এটা নিশ্চত। এই সিনেমা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কারণ এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে ভিন্ন রূপে। ইতোমধ্যে এর টিজার ও পোস্টার দৃষ্টি কেড়েছে ভক্তদের।

এ সিনেমায় শাকিব খানের বয়স্ক লুক প্রকাশের পর সামজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ পড়ে যায়। সেই রেশ কাটতে না কাটতেই ফের চমক নিয়ে হাজির হলেন শাকিব খান।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় ‘প্রিয়তমা’ সিনেমার প্রথম গান প্রকাশ করা হয়। ‘কোরবানি-কোরবানি’ শিরোনামের এই গানে ফের শাকিব খানে মুগ্ধ দর্শকরা।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইথিকা পাল। সিনেমাটি প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান। সিনেমাটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন- কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, প্রাণ রায়, এলিনা শাম্মী, ডন, সীমান্তসহ অনেকেই।

এর আগে গত শনিবার সন্ধ্যায় অনলাইনে মুক্তি দেয়া হয় সিনেমাটির ফাস্ট লুক। যেখানে ভিন্ন এক শাকিব খানকে দেখতে পেয়েছে দর্শক। ফাস্ট লুকটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। অনেকেই শাকিব খানের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com