সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিরপুরে ‘ধাক্কা পার্টি’র ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানার ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করে বলে তারা ‘ধাক্কা পার্টি’ নামে পরিচিত।

গ্রেপ্তার ৪ সদস্য হলো মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জল (২৩) এবং মো. রনি (১৯)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তারকৃতরা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সাধারণত মেয়েদের কাছ থেকেই ছিনতাই করে। তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করে। বিশেষ করে মার্কেট ও শপিং মলের সামনে অবস্থান করে। এরপর কোনো নারীকে দেখলেই গ্রুপের দুজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এরপর ওই মহিলার সাথে কথাকাটাকাটির একপর্যায়ে গ্রুপের বাকিরা ওই নারীর ব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যায়। আজও তারা একই কায়দায় মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com