মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছয় দিন পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন বন্ধ থাকার পর আজ (সোমবার) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়েছে। তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রেজাউল করিম রেজা জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ীদের সিদ্ধান্তে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে গত ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। আজ (সোমবার, ৩ জুলাই) সকাল থেকে চর্তুদেশীয় এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com