বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আরো ১০ জেলায় নতুন ডিসি

বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামকে বরগুনা, নৌপরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব দেবী চন্দকে হবিগঞ্জ, অতিরিক্ত শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার-২ মোহা. খালিদ হোসেনকে বাগেরহাট, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশাল এবং জননিরাপত্তা বিভাগে বদলির আদেশাধীন উপসচিব মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলার জেলা প্রশাসক করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপসচিব শাহেদ পারভেজকে নেত্রকোণা, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. নূর কুতুবুল আলমকে পটুয়াখালী, বিদ্যুৎ বিভাগে উপসচিব শেখ রাসেল হাসানকে সিলেট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. এহতেশাম রেজাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, তিন দিন আগেই ঢাকাসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com