সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকার প্রবেশপথে পুলিশের তল্লাশি, দীর্ঘ যানজটে ভোগান্তি

রাজধানী ঢাকায় ঢোকার মুখে সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসসহ পরিবহনগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এতে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (১২ জুলাই) সকাল থেকে রাজধানীতে প্রবেশের সব কয়টি পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে যাত্রীদের। এছাড়া সাভারের মহাসড়কগুলোতে গণপরিবহন তুলনামূলকভাবে কম দেখা গেছে।

বাসযাত্রী শহিদুল ইসলাম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের পৌঁছালে বাস ঘুরিয়ে দেয় পুলিশ। তিনি সকালে ঢাকায় যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। কিন্তু বলিয়াপুর যাওয়ার পরপরই যানজট সৃষ্টি হয়। পরে বাধ্য হয়ে হেঁটেই অফিসের দিকে রওনা হন।

দীর্ঘ যানজটে বসে থাকার পর অনেক যাত্রীকেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটতে দেখা গেছে। এছাড়াও আমিনবাজার সালেপুর ব্রিজের নিচ থেকে নৌকা যুগে গাবতলী পর্যন্ত যাতায়াত করতে দেখা গেছে অনেককেই।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহ বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুই জঙ্গি পালিয়েছিল তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com