মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রামপুরায় গ্রিড উপকেন্দ্রে ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। যা আগামীকাল ১৬ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল।

আজ শনিবার (১৫ জুলাই) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। ইতোপূর্বে জারিকৃত শিডিউল অনুযায়ী যা আগামীকাল ১৬ জুলাই তারিখ থেকে শুরু করার কথা ছিল। উক্ত কাজ ১৬ জুলাই থেকে শুরু করা সম্ভব হচ্ছে না।

ট্রান্সফরমার স্থাপনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে আজ সকালে জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছিল পিজিসিবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com