মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
টাঙ্গাইলে নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ শুরু করা হয়েছে। রোববার(১৬ জুলাই) দুপুরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রথান অতিথি হিসেবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন আলীর সভাপতিত্বে ওই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খায়রুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশ, জেলায় ১২টি উপজেলায় নির্দিষ্ট স্থানে এক লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে চাল, ৬০ টাকা কেজি দরে মশুর ডাল এবং ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনতে পারবেন।