মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণ আটক

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ১১টি পৃথক সিটের নিচ থেকে মোট ৩০ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। রবিবার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ৯৮টি নীল রঙের স্কচটেপে সোনার তরল পেস্ট উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তা সেগুফতা মাহজাবিন বিষয়টি নিশ্চিত করেন। কাস্টম জানায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টম হাউস, ঢাকা এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ পেস্টের ওজন প্রায় ৩০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি।

কাস্টম আরও জানায়, উদ্ধার করা সোনাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার (১৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করবে কাস্টম হাউজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com