শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকালে বিএনপি-জামায়াত সহ অশুভ শক্তির অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, আনিছুর রহমান আনিছ, নাহার আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক প্রমুখ।

শান্তি সমাবেশে আওয়ামী ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com