বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পদ্মা-মেঘনা-ধলেশ্বরী-ইছামতির তীরে ইত্যাদি

দেশকে জানতে এবং জানাতে প্রতিনিয়ত ইত্যাদি যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মা-মেঘনা-ধলেশ্বরী-ইছামতি নদী বিধৌত মুন্সীগঞ্জে। নির্মাণ করা হয় ইছামতি নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে-পুকুরের মাঝখানে কেল্লার আদলে তৈরি দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চ।

অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৪ জুলাই। এ উপলক্ষে মুন্সীগঞ্জে ছিল উৎসবের আমেজ। হাজার হাজার দর্শক উপভোগ করেছে তাদের প্রিয় অনুষ্ঠানের ধারণ। এবারের অনুষ্ঠানে মুন্সীগঞ্জের সন্তান তাহসান পরিবেশন করেছেন একটি নতুন গান। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার।

লোকগানের সম্রাট আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত শিশু জাহিদ, বাদশা আর শাহজাহান। রয়েছে মুন্সীগঞ্জ জেলাকে নিয়ে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। গানটির কথা লিখেছেন কবির বকুল ও সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছে পুলক ও তানজিনা রুমা। দর্শক পর্বের নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তরের মাধ্যমে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। তাদের সঙ্গে অংশগ্রহণ করেন কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও বালাম। নিরাপদ খাদ্য সম্পর্কে সবার সচেতনতা বাড়াতে ছোট্ট নাটিকায় অভিনয় করেন মীর সাব্বির, শাহেদ আলী ও শামীম আহমেদ।

রয়েছে মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন প্রত্ননিদর্শন এবং কীর্তিমান ব্যক্তিদের উপর তথ্যভিত্তিক প্রতিবেদন। মুন্সীগঞ্জের ঐতিহ্যে পরিণত হওয়া টিনের ঘর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বরগুনা জেলার তালতলী উপজেলার একটি গ্রামের ৪ বোনের জীবন চিত্র তুলে ধরা হয়েছে। এবারের পর্বে রয়েছে আমেরিকার শিকাগো শহরের উপর একটি প্রতিবেদন। প্রবাসী যাদুশিল্পী ফারহানুল ইসলামের যাদু প্রদর্শনী। দেখা যাবে ১৫/২০ বছর আগে দর্শক পর্বে দর্শকদের উপহার দেওয়া গাছের বর্তমান অবস্থা। এছাড়াও যথারীতি সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। নিয়মিত অন্যান্য পর্বসহ রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে নাট্যাংশ। ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ২৮ জুলাই, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com