বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকা আসলেন সেই ‘প্রিয়তমা’, হলে বসেই দেখলেন সিনেমা

পশ্চিমবঙ্গের বাংলা নাটকের বেশ জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল। তিনি কখনো ভাবতেও পারেননি যে বাংলা সিনেমায় অভিনয় করবেন। তাও সাকিব খানের সঙ্গে। তবে মনে মনে যে ইচ্ছে ছিল না তাও না। তবে যখন ‘প্রিয়তমা’য় অভিনয় করার প্রস্তাব পান সঙ্গে সঙ্গে লুপে নেন। যখন জানতে পারেন এই ছবির নায়ক শাকিব খান তখন তিনি অবাক হয়ে যান। এতবড় মানের অভিনেতার সঙ্গে অভিনয় করবেন। পরের ঘটনা সবার জানা। এক ছবিতে অভিনয়ে করে তা নিজের নামটাই এখন পাল্টে গেলো। দর্শকরা তাকে ‘প্রিয়তমা’ নামেই চিনে। সেই ‘প্রিয়তমা’ ছবি নায়িকা ঢাকা এলেন হলে বসে দেখলেন নিজের অভিনীতি সিনেমা।

জানা যায়, ঈদুল আজহায় মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার ইধিকা পাল। এটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পায়নি। যে কারণে সিনেমাটি দেখতে বাংলাদেশে আসলেন ইধিকা পাল।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ মুক্তির চার সপ্তাহ পেরিয়েও হাউজফুল শো যাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

সোমবার (২৪ জুলাই) ঢাকার স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’ উপভোগ করেছেন ইধিকা পাল। সেই আনন্দ প্রকাশ করে তিনি ফেসবুকে লেখেন, ‘অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার অথবা ছদ্মবেশে রাখার অভ্যাস আমার। এবার বিগ স্ক্রিনে আমার প্রথম ফিচার ফিল্মটিও দেখলাম ছদ্মবেশে, দর্শকদের সঙ্গে।’

জানা গেছে, সিনেমা দেখা শেষেই নিজ দেশে ফিরে গেছেন ইধিকা পাল।

‘প্রিয়তমা’ সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে। শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com