শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ডেঙ্গু: বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর ফাঁদ

ডেঙ্গু চিকিৎসায় হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতালগুলো। এই সুযোগে ব্যবসার ফাঁদ পেতেছে বেসরকারি অনেক ডায়াগনস্টিক সেন্টার। হাসপাতালের ভেতরে গিয়ে তাদের কর্মীরা সংগ্রহ করছেন ডেঙ্গু রোগীর নমুনা। এর সাথে জড়িত সরকারি হাসপাতালের কিছু দুর্নীতিবাজ কর্মচারীও।

সরেজমিনে রাজধানীর মুগদা হাসপাতালে গিয়ে দেখা যায়, মেডিকেলের দালাল প্রতিরোধে চলছে মাইকিং। অবশ্য, কিছুক্ষণ পরেই ডেঙ্গু ওয়ার্ডে সাংবাদিক  দেখে সটকে পড়ার চেষ্টা করেন এক নারী। সিঁড়ি বেয়ে ১০ তলা থেকে নেমে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তাঁর। জানা গেল, তিনি পল্টন ডায়াগনস্টিক সেন্টারের কর্মী। মুগদা হাসপাতালে রোগীদের বিভিন্ন পরীক্ষার নমুনা সংগ্রহ করেন।
রোগীরা জানান, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা নানা অফার দিয়ে তাদেরকে পরীক্ষার জন্য উদ্বুদ্ধ করেন।

আবুল কালাম নামের এক রোগী বলেন, এক ডায়াগনস্টিক সেন্টারের থেকে আসা প্রতিনিধি আমাকে তাদের কাছ থেকে রক্ত পরীক্ষা করতে বলেন। পরে হাসপাতালের রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখি আমার রক্ত পরীক্ষার রিপোর্ট ভুল আসছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com