সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নেতাকর্মীদের দাঁড়াতে দিচ্ছে না, নয়াপল্টনে পুলিশ মোতায়েন

আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় রাজধানীতে বিএনপির মহাসমাবেশের কর্মসূচী ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে তা একদিন পর কাল শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা। গতকাল রাতে বিএনপি মহাসচিব সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছেন তাদের সমাবেশ নয়া পল্টনে অনুষ্ঠিত হবে।

এদিকে বিএনপির মহাসমাবেশকে ঘিরে রাজধানীর নয়া পল্টনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশেপাশে বিপুল সংখ্যক পুলিশকে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও জলকামান।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করা নেতাকর্মীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‌‘শুক্রবার মহাসমাবেশের আগে কেউ এই কার্যালয়ের সামনে ভিড় করবেন না।’

জানা গেছে, সাদা পোশাকের পুলিশও অবস্থান নিয়েছে নয়াপল্টনের অলিগলিতে। নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপির কোনো নেতাকর্মীকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। যে-ই আসছেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে নয়াপল্টন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু ডিএমপির পক্ষ থেকে এই দুটি জায়গায় একটিতেও অনুমতি দেওয়া হয়নি।

এ অবস্থায় মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিএনপির নেতারা বৈঠকে বসেন। পরে বৈঠক শেষে রাতেই সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com