সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রামগড়ে কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইলের চালান আটক

খাগড়াছড়ির রামগড় উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারকালে কোটি টাকা মূল্যের মোবাইলের বড় একটি চালান আটক করেছে ৪৩ বিজিবি। চালানে স্যামসাং, বিভো, টেকনোসহ প্রায় কোটি টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন রয়েছে বলে জানা যায়। তবে মোবাইল ফোন আটক করলেও চোরাকারবারিরা সুকৌশলে পালিয়ে যায়। শনিবার (২৯ জুলাই)কাশিবাড়ি সীমান্ত পিলার ২২১৮/৪-আরবি এর কাছাকাছি খেদা ব্রীজ নামক স্থান থেকে মোবাইল ফোনের চালানটি আটক করে বিজিবি। রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম রবিবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। বিজিবির সূত্র জানায়, চোরাকারবারিরা অবৈধপথে বাংলাদেশে মালামাল নিয়ে আসার গোপন সংবাদ পেয়ে কাশিবাড়ী বিওপি’র নায়েক সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল ফাঁদ পেতে থাকে।ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদের তল্লাশি করতে চাইলে তারা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় বিভিন্ন কোম্পানীর ৩২০ টি মোবাইল জব্দ করে।জব্দ করা মোবাইলগুলোর মূল্য প্রায় কোটি টাকা।এগুলো সীতাকুণ্ড কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com