সোমবার, ২২ Jun ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৮ দিনে ১৮,৯৭৮ কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

জুলাই মাসের ২৮ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার ৯৭৮ কোটি ৮২ লাখ টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে)।

রোববার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের জুলাই মাসে প্রতি দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ছয় কোটি ২৪ লাখ ৭১ হাজার ৪২৮ মার্কিন ডলার। বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে প্রতিদিন পাঠিয়েছিলেন সাত কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। পুরো জুন মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের জুলাইয়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। জুলাই মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ছয় কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৩৩৩ মার্কিন ডলার।

ফলে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের সূচনা তুলনামূলক কম আয় দিয়েছে প্রবাসীরা।

জানা গেছে, দেশে পাঠানো এই প্রবাসী আয়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ‍১৪৭ কোটি ছয় লাখ ৮০ হাজার ডলার। আর দেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com